• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত

   ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক: 

আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। দ্বিপাক্ষিক সিরিজও খেলছে না প্রায় দেড় দশক। এবার সেটির পরিধী হয়ত বাড়তে যাচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, নিকট ভবিষতে দুদলের সিরিজ হবে না।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে হামলার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মাদের ক্রিকেট বোর্ড। দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল ২০১২ সালে। সাম্প্রতিক বছরগুলিতে সিরিজের দাবি উঠেছিল। তবে পহেলগামের হামলা সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে।

বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা গণমাধ্যমকে ঘোষণাই দিয়েছেন আজ, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না।‘

আইসিসিকে টেনে বিসিসিআই সহ-সভাপতি বলেছেন, ‘আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনা ও আবেগের শীর্ষে থাকে। রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপাক্ষিক ক্রিকেট দীর্ঘদিন ধরে বন্ধ। আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াই দেখা যায় না। পহেলগামে হামলার পর এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে