• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৫

   ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ পারভিন শিমু (৪২ ), ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টায় ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবেদ আলী শেখকে এবং রাত ৯টায় বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। গ্রেপ্তার মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেপ্তার জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছেন। এ ছাড়া তিনি ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি।

তালেবুর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল
চাকরির লোভ দেখিয়ে প্রতারণা অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল