• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমা ‘আলী’

   ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।  

কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। আলী ছাড়াও আরও ১০টি সিনেমা এই বিভাগে স্থান পেয়েছে।

শুক্রবার দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ।  

স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এর প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ’রানআউট ফিল্মস’।

প্রযোজক তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ’স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ–নবীন বড়–অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই মনে করি। এই জায়গা করে নেয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমরাও বিশ্ব মানের কাজ করি।’

নিয়মের কারণে ’আলী’ সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজীব। গণমাধ্যমকে জানালেন, ২০২৪ এর নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ–সরল–সুন্দর ঢংয়েই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’