• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

ইবিতে বিজ্ঞান উৎসব

উদ্ভাবনী চিন্তার বিকাশে শিবিরের ব্যতিক্রমী আয়োজন


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
উদ্ভাবনী চিন্তার বিকাশে শিবিরের ব্যতিক্রমী আয়োজন

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ইসমাইল আল জাযারি' বিজ্ঞান উৎসব-২০২৫। ইবি ছাত্র শিবিরের ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৯ থেকে ২০ মে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান উৎসবে প্রতিযোগিতা সমূহের মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রতিযোগিতা। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারী জন্য থাকবে সার্টিফিকেটের ব্যবস্থা। আগামী ১৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় সীমা নির্ধারণ করা হয়েছে। 

এ বিষয়ে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, " একটি জ্ঞানের উৎসব, সৃজনশীলতার অনুরণন। বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিস্তারই আমাদের মূল লক্ষ্য। এই উৎসবে থাকছে প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কনটেস্ট ও তিনটি ক্যাটাগরিতে বিজ্ঞান অলিম্পিয়াড। আমরা বিশ্বাস করি নতুন প্রজন্ম শুধু পাঠে নয়, চিন্তায়-মননে ও প্রযুক্তিতে হবে নেতৃত্বের যোগ্য।এই আয়োজন তাদেরই জন্য, যারা স্বপ্ন দেখে, গড়ে তোলে, দেশকে এগিয়ে নিতে চায়।শিবির বরাবরই মেধা, নৈতিকতা ও নেতৃত্বের সংমিশ্রণে শিক্ষার্থীদের গড়ে তুলতে সচেষ্ট। এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি প্রগতিশীল, শিক্ষাবান্ধব ও সর্বজনীন উদ্যোগ যা চিন্তার স্বাধীনতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।"

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি বিজ্ঞান উৎসবের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে বইমেলা, ও রমজানের ছুটি থাকায় পরবর্তীতে বিজ্ঞান উৎসবের সময় পিছিয়ে আনা হয়।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে