• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

   ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৪ এ.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রাম শহরে শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রবল গতিতে বয়ে যাওয়া ঝড়ে (ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জানালার ৫ম তলার ও ষষ্ঠ তলার গ্লাস ভেঙ্গে পড়েছে, অল্পের জন্য প্রাণে রক্ষা পান নিচে থাকা রোগীর স্বজনেরা। 

এছাড়া, শহরের অন্যতম সামাজিক সংগঠন জেলা টাউন ক্লাবেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন রাস্তায় গাছপালা উপড়ে পড়ে, ফলে যান চলাচল ব্যাহত হয় এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এরকম ভয়াবহ ঝড় তারা দেখেননি। ঘরের টিনের ছাউনি উড়ে যাওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঝড়ের পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজে মাঠে নেমেছে। জেলার প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।

ভিওডি বাংলা/এস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী