• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

কুড়িগ্রাম

ডিপ্লোমা ইন নার্সিংদের স্নাতক (পাস) সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

   ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে কুড়িগ্রামে  বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট  নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) কুড়িগ্রাম জেলা শাখা।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০:০০ টা থেকে কুড়িগ্রাম - ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) কুড়িগ্রাম জেলা শাখা আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম নার্সিং কলেজ  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  জাহিদ হাসান বলেন, ‘এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই এখানে আসতে হয়। এখানে তিন বছরের কোর্স। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের (পাস) সমমান দেওয়ার দাবি আমাদের।’

কুড়িগ্রাম  নার্সিং  কলেজের শিক্ষার্থী  তুুহুরা বলেন, তাঁদের কোর্সের সনদকে স্নাতকের (পাস) সমান মর্যাদা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘কিন্তু আমরা সেটা পাচ্ছি না। অনেক দিন ধরে চাইলেও এটা আমাদের পূরণ হচ্ছে না। আমরা চাই, নতুন সরকার যেহেতু এসেছে, বৈষম্য দূর হয়ে যাক। আমাদের পড়াশোনার মর্যাদাটা যাতে দেওয়া হয়।

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল