• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘জয়া আর শারমিন’

   ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ পি.এম.
জয়া আহসান ও মহসিনা আক্তার। ছবি- সংগৃহীত

বিনোদন ডেস্ক
বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’। অবশেষে নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

করোনা মহামারীর সময়ে শুরু হয়েছিলো এই সিনেমার শুটিং। মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ে সীমিত একটি টিমের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হয়েছে।

দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি। কোভিডের সময়, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় একটি ছোট্ট জগৎ যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও।

সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের দক্ষ অভিনেত্রী মহসিনা আক্তার।

২৭ এপ্রিল জয়া আহসান সিনেমার একটি মোশন পিকচার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন এক সময়ে চিত্রায়িত যখন পৃথিবী স্থবির ছিল,আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’নীরবে অপেক্ষা করছিল। ৫ বছর পর,এটি অবশেষে আপনার সামনে আসতে প্রস্তুত। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি দুই নারীর গল্প যারা নিজেদের ক্ষতি,বন্ধুত্ব এবং নারীত্বের গল্পে আবদ্ধ। শীঘ্রই আসছে।”

সিনেমাটি নিয়ে এর আগে জয়া আহসান বলেছিলেন, ‘জয়া আর শারমিন দু’জন নারীর অচেনা ভুবনের গল্প এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’

বলা প্রয়োজন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি।

উল্লেখ্য, জয়া আহসান এবং মহসিনা আক্তার ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা। খুব শিগগিরই সিনেমাটির মুক্তি তারিখ ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’