• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আবাহনীর হ্যাটট্রিক শিরোপা জয়

   ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর রাজত্ব যেন অক্ষুণ্নই থাকল। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আকাশি-নীলরা। এই জয়ে ২৪তম ডিপিএল ট্রফি উঠলো আবাহনীর হাতে যেটি নিজস্ব রেকর্ড আরও একধাপ ওপরে নিয়ে গেল।

ম্যাচটি ছিল কার্যত ফাইনাল। দুই দলের পয়েন্ট সমান থাকায়, জয়ী দলই হবে চ্যাম্পিয়ন—এই সরল সমীকরণ নিয়েই মাঠে নামে আবাহনী ও মোহামেডান। তবে একগুচ্ছ তারকা খেলোয়াড়কে ছাড়াই আজ মাঠে নামে মোহামেডান। অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়দের মতো তারকারা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানে থামে মোহামেডান। মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম করেন সমান ৫০ রান। রনি তালুকদার করেন ৪৫ রান। বল হাতে আবাহনীর পক্ষে মোসাদ্দেক হোসেন ও মৃত্যুঞ্জয় নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আবাহনী। তবে ১০৮ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচ কিছুটা চাপে পড়ে। ঠিক সেই সময় হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন। দুজনেই থাকেন অপরাজিত। সৈকতের ব্যাট থেকে আসে ৭৮ রান, আর মিঠুন করেন ৬৬ রান। ১৩৫ রানের অনবদ্য জুটিতে জয় এনে দেন দলকে, সেটাও ৪০.৪ ওভারেই।

মোসাদ্দেকের ব্যাট থেকে যখন বিজয়ের রানটি আসে, আবাহনীর ডাগআউটে তখন শুরু হয় চেনা উৎসব। আকাশি-নীল পতাকায় ছেয়ে যায় মাঠ। কোচ হান্নান সরকারকে কাঁধে তুলে নেয় শিরোপাজয়ী দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা