• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফের রিমান্ডে সালমান, মামুন ও আনিসুল

   ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী ও ভাটারা থানায় দায়ের করা আলাদা দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতকে তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের