• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হত্যাচেষ্টা মামলা

৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

   ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শেষে আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে, অন্যদিকে আসামি পক্ষ তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড অনুমোদন দেন।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে কিছু যুবক আটক করে। পরে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ঘটনার প্রায় ১০ মাস পর তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

এ মামলার অন্যতম আসামি হিসেবে অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’