• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

   ১ মে ২০২৫, ১১:০২ এ.এম.

কুমিল্লা প্রতিনিধি: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এই যানজটের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

সকাল ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি অংশ পর্যন্ত এবং অপরদিকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা যানজটের কবলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী