• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী

শ্রমিক সমাবেশে জনস্রোত

   ১ মে ২০২৫, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ জনস্রোতে পরিণত হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। 

বৃহস্পতিবার (০১ মে) সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকেই সমাবেশস্থল ভরে ওঠে নেতাকর্মীদের ঢলে়।

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত করেন। এরআগে বেলা ১২টার পর থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করে।

ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগত নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের ব্যানার, নানা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অংশ নেন কর্মসূচিতে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় দলীয় স্লোগান, সংগীত এবং ঢাক-ঢোলের আওয়াজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার-বাড়ার সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। যার ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশের মঞ্চে জাসাসের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও গণসংগীত। এতে পুরো নয়াপল্টন এলাকায় এক ধরনের আন্দোলনমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলছেন, এটি শুধু শ্রমিকদের দাবি-দাওয়ার সমাবেশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে
হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে
ক্ষমতায় বসিয়েছে জনগণ, চাইলে ছুড়েও ফেলবে: হান্নান মাসউদ
ক্ষমতায় বসিয়েছে জনগণ, চাইলে ছুড়েও ফেলবে: হান্নান মাসউদ
জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা খোলা : আসিফ মাহমুদ
জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা খোলা : আসিফ মাহমুদ