• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন নাহিদ

   ২ মে ২০২৫, ১১:২৯ এ.এম.

নিজস্ব প্রতিবেদক: 

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২ মে) বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে৷

বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মানুষকে যোগ দিতে বৃহস্পতিবার (১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম৷

তিনি বলেছেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়।’

নাহিদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। আমরা ৫ আগস্টের পর থেকে বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না এবং তার আইনি বন্দোবস্তও করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজম কায়েম করেছে। বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। বিরোধী রাজনীতির লোকেরা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছে। এই সবকিছুর বিচারের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল।’

এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগেকে আমরা দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম। সেটিও আমাদের সামনে দৃশ্যমান হয়নি। ফলে আমরা আবারও রাজপথে নামতেছি। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের যত অঙ্গসংগঠন আছে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগসহ অন্য অঙ্গসংগঠনগুলোকেও নিষিদ্ধ করতে হবে। বিচার চলাকালীন দলটির নিবন্ধন বাতিল করতে হবে এবং রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগদান করুন এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষার্থে দেখা হবে বিক্ষোভ সমাবেশে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের