• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হজ: প্রথম বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ১৩১৯১ জন

   ২ মে ২০২৫, ০১:১৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

এ বছর হজ করতে সৌদি আরবে যাওয়া প্রথম একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল মো. খলিলুর রহমান (৭০) নামের ওই ব্যক্তি মারা গেছেন। খলিলুর রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। 

গত মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০১) তিনি সৌদি আরবের মদিনায় পৌঁছান।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত হজযাত্রায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৪৫৩ জন। এর মধ্যে বিমান ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৯টি এবং ফ্লাইনাস ৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত মঙ্গলবার থেকে হজের প্রাক-ফ্লাইট শুরু হয়েছে যা চলবে ৩১ মে পর্যন্ত। এরপর হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, যা ১০ জুলাই শেষ হবে।

এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন যাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজে যেতে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৭০ হাজার ৮১৪ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে ৭০টি এজেন্সি হজ ফ্লাইট পরিচালনা করছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই