• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিদ্দিককে নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন সাবেক স্ত্রী

   ২ মে ২০২৫, ০৯:১৮ পি.এম.

বিনোদন ডেস্ক: 

সম্প্রতি রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন ছাত্র-জনতা। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের রিমান্ড আবেদন করা হয়। 

সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া না করায় অবাক হয়েছেন নেটিজেনরা। তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্দিক বিষয়ে। কিন্তু মিম কোনো প্রশ্নের উত্তর দেননি। 

দুবাই চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফূর্তি মুডে শিশা খেয়ে খেয়ে ধোঁয়া ছাড়ছেন। ঐ পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘সিদ্দিক জেলে তুমি কি খুশি?’ এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, ‘বাঙালিরা আসলেই কাঙালি, এক বা* নিয়ে পড়ে থাকে এই জন্য তারা সবসময় ফকিন্নি।’

এরপর নেটিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনিও অশালীন বাক্য ব্যবহার শুরু করেন। এক প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন, ‘তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না।’

প্রসঙ্গত, ২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ২০১৯ সালের শেষের দিকে তাদের ডিভোর্স হয়। 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’