• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

   ৪ মে ২০২৫, ১২:৪৫ পি.এম.

আদালত প্রতিবেদক: 

আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।

রোববার (৪ মে) সকালে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এই সংক্রান্ত নথি দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ইমেইলের মাধ্যমে জানিয়েছে যে তুরিন আফরোজ তাদের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে চিঠি পাঠিয়ে তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রির নথি চাওয়া হয়েছিল। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছে, এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই এবং তুরিন আফরোজ নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেননি।

এর আগে, আপিল বিভাগে একটি বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক তুরিন আফরোজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।

তিনি বলেন, তুরিন আফরোজ প্রভাবশালী থাকাকালে তার মাকে উত্তরাস্থ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং ওই বাড়িতে তার মায়ের বসবাসের নির্দেশনা চান।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রাজধানীর উত্তরায় অবস্থিত পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করেন।

এর ফলে তাদের ওই বাড়িতে বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে আইনজীবীরা জানান। বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের