• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস

   ৪ মে ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

রোববার (৪ মে) আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানেই বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।'

লিটনের ডেপুটি হিসেবে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখবে বিসিবি। এ প্রসঙ্গে ফাহিম বলেন, 'আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।'

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার