• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পকেটে মোবাইল ফোন নিয়েই ব্যাটিং

   ৪ মে ২০২৫, ০৯:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
ক্রিকেটার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম বা ডাগআউটেই মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। অথচ ইংলিশ কাউন্টি ক্রিকেট মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাটিংয়ে নেমে পড়েছেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি!

রানিং বিটুইন দ্য উইকেটের সময় তার পকেট থেকে মোবাইল পড়ে গেকলে বিষয়টি জানাজানি হয়। সে ঘটনার ভিডিও নেটিজেনদের হাস্যরসের উপাদান হলেও বেইলি বিপদেই পড়তে যাচ্ছেন। মোবাইল ফোন নিয়ে মাঠে নামার দায়ে শাস্তি হতে পারে তার।

ইংল্যান্ডের কাউন্টির ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি। ম্যাচের ১১৪তম ওভারের ঘটনা। জোশ শ-র করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছতেই আচমকাই তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়!

এসময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘ওর (বেইলি) পকেট থেকে কিছু একটা পড়ে গেছে... ওটা কি মোবাইল ফোন?!’

সঙ্গে সঙ্গেই আরেকজন মন্তব্য করেন, ‘না, এ হতে পারে না!’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বলটি ফিল্ডারদের কাছ থেকে ফেরত আসার সময় বোলার নিজেই মোবাইলটি কুড়িয়ে নেন। এরপর সেটা আম্পায়ারের হাতে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ম্যাচের ধারাভাষ্যকাররা তখন বলছিলেন, ‘এটা হয়তো রিপোর্ট পর্যন্ত গড়াতে পারে। একজন ব্যাটসম্যান মাঠে মোবাইল ফোন নিয়ে খেলছে, এটা তো নিয়মের বাইরে!’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা