• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কারাগার থেকে জামিনে বেরিয়ে

বিএনপির ৬ নেতাকর্মীকে কোপালেন যুবলীগের আল-আমিন

   ৫ মে ২০২৫, ০৭:৪০ পি.এম.

বরিশাল প্রতিনিধি: 

জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ বিএনপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমিন।

বরিশাল নগরীর চাঁদমারি কলোনিতে রোববার (৪ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ভুক্তভোগীদের অভিযোগ, আল-আমিন ও তার বাহিনীর মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাদের ওপর এ হামলা চালানো হয়। বর্তমানে আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগেও ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নগরীর স্টেডিয়াম কলোনি এলাকার একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কুপিয়েছিলেন আল-আমিন। সে ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই কায়দায় হামলা চালান তিনি।

আল-আমিন বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে এবং ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

আহতরা হলেন—বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা, এবং কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।

আহত আসলামের ভাই আবদুর রহিম বলেন, ‘স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনিতে সন্ত্রাসী আল-আমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ জনসাধারণ। গত ১৭ বছর ধরে সে ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত। এখনও এলাকার জমি দখল, মাদক বাণিজ্যসহ সবকিছু তার নিয়ন্ত্রণে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায়ই ৬ জনকে কুপিয়ে আহত করেছে সে।’

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা শেষে এ বিষয়ে মামলা করা হবে।

ওসি মিজানুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আল-আমিনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ডজনখানেক মামলা চলমান রয়েছে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার