• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিজিবির অভিযান

দেড় কোটি টাকার হরিণের কস্তুরীসহ আটক ১

   ৬ মে ২০২৫, ০৩:১৬ পি.এম.

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামালসহ মো. আঃ মতিন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (০৫ মে ) সকাল ৯টা ৫ মিনিটে জেলার বাঘারচর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ মাখনেরচর এলাকায় অভিযান চালায় বাঘারচর বিওপির একটি টহল দল। সীমান্ত পিলার ১০৭৪/৯-টি থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হরিণের কস্তুরী ৬ পিস (২৫৪ গ্রাম), বিভিন্ন ধরনের প্রসাধনী ৮ পিস, ঔষধ ২৮ পিস, একটি মোবাইল ফোন, চার্জার, সিমকার্ড, পাওয়ার ব্যাংক ও একটি হেডফোনসহ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তি হলেন মো. আব্দুল মতিন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা নতুন ব্যাপারীপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মহাপরিচালক ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তে মাদক, অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এবিষয়ে মঙ্গলবার (৬ মে) সকালে মুঠোফোনে দেওয়ানগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, বিশেষ ক্ষমতা আইনে আসামী আব্দুল মতিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী