• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নেতাকর্মীদের ফিরে যাওয়ার অনুরোধ

খালেদা জিয়া খানিকটা অসুস্থ-মির্জা ফখরুল

   ৬ মে ২০২৫, ০৪:৫৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
দীর্ঘ যাত্রা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খানিকটা অসুস্থ হয়ে পড়ছেন। এখন তিনি বিশ্রামে আছেন। তাই নেতাকর্মীদের স্লোগান না দিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) গুলশান খালেদা জিয়ার বাসভবনে ফিরোজা সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, দীর্ঘ যাত্রা শেষে খানিকটা অসুস্থ হয়ে পড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তিনি বিশ্রামে আছেন। নেতাকর্মীদের স্লোগান দিতে বারণ করেছেন তিনি।

তিনি বলেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছে সম্পূর্ণ বিশ্রাম নিতে। তাকে ঘুমিয়ে যেতে। আপনারা (নেতাকর্মীরা) দয়া করে বাসার সামনে থেকে নিজ নিজ বাড়ি চলে যান। তাকে একটু বিশ্রাম নিতে দেন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না।

মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। ম্যাডামকে একেবারে বিশ্রাম নিতে হবে। এখানে কেউ স্লোগান দেবেন না, কেউ ভিড় করবেন না।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এ সময় বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের