• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অবৈধ মাটি উত্তোলন

কুড়িগ্রামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড

   ৬ মে ২০২৫, ০৫:৫৪ পি.এম.
আটক অবস্থায় অবৈধ মাটি উত্তোলনকারী। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম  হারুনর রশীদ। তিনি স্থানীয় কয়সার আলীর পুত্র। 

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর খামার এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অভিযানকালে দেখা যায়, একটি অসাধু চক্র মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে নদীর গড় কেটে মাটি উত্তোলন করে বিক্রি করছে। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হারুনর রশীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “নদী থেকে অনুমোদনহীনভাবে বালু বা মাটি উত্তোলন করা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, গতি পরিবর্তন হয় এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়ে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং থাকবে।”

তিনি আরও জানান, চলমান বোরো মৌসুমে পানি না থাকায় নদীতে ট্রাকটর চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চলছিল। তবে প্রশাসনের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা বন্ধ করা সম্ভব হয়েছে।

বুড়ি-তিস্তা নদী উলিপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই নদী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার