• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বারহাট্টায় বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

   ৬ মে ২০২৫, ০৯:১৬ পি.এম.

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা শহরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ঘরের থাকা লোকজন দরজা লাগিয়ে নিজেদের রক্ষা করেন। এ ঘটনায় প্রতিবেশী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি শেখ, রবিন শেখ ও তাদের বাবা ইনচান শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) রাত ৮টার দিকে বারহাট্টা শহরের পুরাতন কোর্ট ভবনের পাশে উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা তার ভাতিজা সাব্বির তালুকদার আহত হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে রবিন ও রকিকে বাড়িতে ও দোকানে ভাঙচুর করতে দেখা গেছে।

বিএনপি নেতা নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বলেন, প্রতিবেশী রকি শেখ ও রবিন শেখ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। আওয়ামী লীগের আমলে আমাদের ওপর অত্যাচার করেছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়েছে। আওয়ামী লীগ সরকার চলে গেলে তাদের চাঁদাবাজি কমেনি। এখনও তারা দোকানে এসে টাকা না দিয়েই মালামাল নিয়ে যায় জোর করে। বিকাশে টাকা নিয়ে দেয় না। চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে হুমকি দেয়। এই আমলেও  আমরা বিএনপির লোকজন ছাত্রলীগের হামলার শিকার হচ্ছি। তাদের হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা থানায় এসব ফুটেজ দিয়েছি।

স্বপন তালুকদারের স্ত্রী নার্গিস আক্তার বলেন, রকি ও রবিন প্রথমে এসে দোকান থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে যায়। বলে নিয়মিত আমাদের টাকা দিতে হবে। তা না হলে যা মন চায় দোকান থেকে নিয়ে যাব। দোকানে থাকা আমার ছেলে সাব্বির তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাব্বিরকে পিটিয়ে বহত করে। পরে তারা রামদা ও লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। ভয়ে আমরা ঘরের দরজা বন্ধ করে ভেতর লুকিয়ে থাকি। তারা জানালার কাঁচ ও বাইরে থাকা সকল আসবাবপত্র ভেঙে ফেলে।

এ ঘটনায় বিএনপি নেতার নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার পর এলাকায় পাওয়া যায়নি অভিযুক্তদের। তারা পলাতক রয়েছেন বলে জানা গেছ। তাদের মোবাইলফোনে কল করে বন্ধ পাওয়া গেছে। 

বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়ছেন।  তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার