• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

   ৭ মে ২০২৫, ১১:০৯ এ.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

বুধবার (৭ মে) ভোর ৪টার দিকে চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের একটি তিন তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৪০) তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

আহতের স্বজনরা জানান, ফাতেমা গ্রিন রোডের একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। চলতি মাসের শুরুতেই ওই বাসাতে উঠেছিলেন তারা। গত রাতে বাসাটিতে তিনজনই ছিলেন। ফাতেমার বড় মেয়ে সাদিয়ার স্বামীও ওই বাসায় থাকতেন। তবে পেশাগত কারণে মঙ্গলবার রাতে তিনি বাসায় ছিলেন না। এরমধ্যে বুধবার সকালে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, মঙ্গলবার রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন ফাতেমা। রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিল, সেই সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী