• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় বিএনপি নেতা বহিষ্কার

   ৭ মে ২০২৫, ০২:৫৪ পি.এম.
সাহাবুল ইসলাম সাবু। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু অসৎ উদ্দেশ্যে তার গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল মজুদ রাখেন। অবশেষে এসব চাল জব্দ করেছে প্রশাসন। এই অনৈতিক কাজের দায়ে দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক ও সংগঠনবিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কামারদহ ইউনিয়নের সদস্য সচিব মো. সাহাবুল ইসলাম সাবুকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির জন্য তার গুদামে মজুত করে রাখেন। এরপর মঙ্গলবার (৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

এ সময় ফাঁসিতলা বাজারে অবস্থিত সাহাবুলের গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক সাহাবুল ইসলাম সাবুকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চাল উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
সাত নদীর পানি বিপৎসীমার ওপরে
সাত নদীর পানি বিপৎসীমার ওপরে
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল