• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আবারও বহিষ্কার হলেন বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারী

   ৭ মে ২০২৫, ০৭:৫৯ পি.এম.
বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারী। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ মে) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেও জাহাঙ্গীর পাটোয়ারীকে নানা অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তদন্ত করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ২ নভেম্বর জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। ওই সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক কালবেলায় গত ২ অক্টোবর ‘মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা আটক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর (দক্ষিণ) নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

কয়েক মাস না যেতে জাহাঙ্গীরকে ফের বহিষ্কারের সিদ্ধান্ত নিলো বিএনপি। 

বুধবার দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজের জন্য হাজি জাহাঙ্গীর পাটোয়ারীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য নিউমার্কেট এলাকায় চাঁদা নেওয়ায় তাকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের