• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

   ৭ মে ২০২৫, ০৯:৩০ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। নাহিদ ও রিশাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছে বিসিবি। 

বিসিবির ভাষ্য, “গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

‘‘বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।”

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের প্রাণ গেছে। সেই হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরেই। যুদ্ধের আবহ তৈরি হচ্ছিল দুই দেশেই। শেষমেশ তা-ই হয়েছে।

বুধবার রাতে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা বলেছে ভারত। এই হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়েছে তারা। ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভারতের দাবি এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

এমন উত্তেজনায় বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে বিসিবি উদ্বিগ্ন। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে বিসিবি। 

এদিকে পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই সফর অনেকটাই অনিশ্চয়তায় পড়ে গেল। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে সফর নিয়ে জানতে চাওয়া হয়েছিল। যদিও এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় বিসিবি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার