• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এটিএম আজহারের আপিল ‍শুনানি শুরু

   ৮ মে ২০২৫, ১২:২১ পি.এম.

আদালত প্রতিবেদক: 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন কি না সে বিষয়ে আপিলের শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি শুরু করেন। এটিএম আজাহারের বিরুদ্ধে ৬ নম্বর চার্জ শুনানি করা হচ্ছে। 

আজকের শুনানির মাধ্যমে আদালত সিদ্ধান্ত নিতে পারেন—তিনি খালাস পাবেন, না আগের ফাঁসির রায়ই বহাল থাকবে।

সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, এই শুনানি করবেন। আদালতের কার্যতালিকায় মামলাটি প্রথমে রাখা ছিল । পরে আপিল বিভাগ সাবলিমেন্টারি কার্যতালিকা তৈরি করে এটি ৭ নম্বর সিরিয়ালে রাখা হয়।

এর আগে, গত ৬ মে মামলাটির প্রথম ধাপের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শিশির মনির। শুনানির শুরুতে তিনি মামলার সারসংক্ষেপ আদালতের সামনে উপস্থাপন করেন।

এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার ফাঁসির রায় বহাল রাখে।

তবে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত তার আবেদন গ্রহণ করে পূর্ণাঙ্গ আপিলের সুযোগ দেন। এরপর ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয় এবং এক সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রাষ্ট্রপক্ষকে পরে তাদের জবাব জমা দিতে নির্দেশ দেন আদালত।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের