• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাড়ি ফেরার পথে

সিরাজগঞ্জে বিএনপির নেতার ওপর হামলা

   ৮ মে ২০২৫, ০১:৫৫ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদার ভুঁইয়াগাতি বাজার হতে বাড়িতে ফিরছিলেন। তিনি দেওভোগ বাজার এলাকায় পৌঁছালে ৫-৭ জন মুখোশধারী তার পথরোধ করে মারধর করে। এ সময় তার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া।

আহত তুষার তালুকদার বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। তখন সড়কে লোকজন থাকায় মারধর ও মোটরসাইকেলে আগুন দিয়ে তারা চলে যায়।’ 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম। এ ঘটনায় দ্রুত জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, রাতেই ঘটনস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার