• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সেনাবাহিনী

সাতকানিয়ায় জামায়াত নেতার বাড়িতে অভিযান

   ৮ মে ২০২৫, ০২:০০ পি.এম.
প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সহসভাপতি দেলোয়ার হোসেনের বাড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।

সেনাবাহিনী বলছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সম্প্রতি কাঞ্চনা ইউনিয়নে ঘটে যাওয়া অপহরণসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ। তিনি আরও জানান, দেলোয়ার অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গেও জড়িত বলে গোয়েন্দা তথ্য রয়েছে। অভিযানের সময় দেলোয়ার হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি।

অন্যদিকে, এই অভিযানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী।

বুধবার (৭ মে) সন্ধ্যায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু তাহের এবং সেক্রেটারি জায়েদ হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে দেলোয়ার হোসেনকে দলের ‘শুভাকাঙ্ক্ষী’ ও ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে উল্লেখ করে দাবি করা হয়, একটি কুচক্রী মহলের ইন্ধনে দেলোয়ারকে টার্গেট করে ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনীকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেলোয়ার হোসেনের সঙ্গে সংগঠনের নিবিড় সম্পর্ক রয়েছে এবং এ ধরনের ষড়যন্ত্র করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, ক্যাপ্টেন পারভেজ জানিয়েছেন, “আমরা দল বা মত নয়, বরং অপরাধ দমনকে অগ্রাধিকার দিচ্ছি। যেখানে অপরাধ সংঘটিত হবে বা আশঙ্কা থাকবে, সেখানে আমাদের অভিযান চলবে। দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

ভিওডি বাংলা/ডিআর

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার