• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক ইউনিয়ন যুবলীগের সভাপতি

   ৮ মে ২০২৫, ০৩:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (৭ মে) দিবাগত রাতে তাকে সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটক মো. সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি। তিনি একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

জানা গেছে, বুধবার (৭ মে) দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন মো. সাহেদ মিয়া। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়ার বাড়ি জিনারাই গ্রামে। তিনি অনৈতিক কাজ করার জন্য বুধবার গভীর রাতে চৌদ্দশত পূর্ব পাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সাহেদ মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী