• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চাটুকারিতার থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে- মাহমুদুর

   ৮ মে ২০২৫, ০৪:৫১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের প্রথমে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছরে সিনিয়র সাংবাদিক নামধারী ব্যক্তিরাই চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের সবচেয়ে বেশি ক্ষতি ও ভাবমূর্তি ভূলুণ্ঠিত করে গেছেন। সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

মাহমুদুর রহমান আরো বলেন, আমার দেশ কারো চাটুকারিতা করবে না, সরকারের ভুলত্রুটি তুলে ধরতে কুণ্ঠাবোধ করবে না। এরই মধ্যে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমার দেশ। কোনো এলিট শ্রেণির গণমাধ্যম হবে না, গণমানুষের গণমাধ্যম হিসেবে আমার দেশ সবসময় ভূমিকা পালন করবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ, দ্যা ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আসিফ শওকত কল্লল প্রমুখ।

প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ-এর সদস্য সচিব মিয়া হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়