• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঠাকুরগাঁও সীমান্তে

ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক

   ৮ মে ২০২৫, ০৫:৫২ পি.এম.

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দশ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানায়, আজ সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। সকলেই বাংলাদেশি নাগরিক। তারা নিতান্তই গরিব মানুষ, কাজের জন্যই ভারত গিয়েছিল। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০),  বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেস (২২)।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে। তবে এ ঘটনায় দিনাজপুর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ