• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ

বাংলাদেশের সিরিজ জয়

   ৮ মে ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে থেকেই সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত হয়েছে। এতে ৬ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল।

বৃহস্পতিবার (৮ মে) সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে টস জিতে ব্যাট করতে নামে যুবা টাইগাররা। ৩৯ ওভার ১ বল খেলা মাঠে গড়ানোর পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে।

এর আগে ব্যাট করতে নেমে কোনো রান না করেই বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকি অলিন এবং তামিম। তবে অলিন সেট হয়েও ইনিংসকে বড় করতে পারেননি, ফিরে যান ৩১ রান করে। তখনো ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম।

এরপর রিজান হোসেনকে নিয়ে রানের চাকা সচল রাখেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন যুবা টাইগার অধিনায়ক। সেঞ্চুরির পথেই ছিলেন তামিম। তবে ব্যক্তিগত ৯৪ রানে থাকা অবস্থায় বিদায় নেন তিনি।

পরে রিজানের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। রিজান ৪৮ এবং আব্দুল্লাহ অপরাজিত থাকেন ৫ রানে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার