• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধান শিক্ষককে শোকজ

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান

   ৯ মে ২০২৫, ০২:৩২ পি.এম.

কুমিল্লা প্রতিনিধিঃ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের স্লোগান দেওয়ার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনির আহমেদকে শোকজ করেছেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বাগমারা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ১০-১২ জন শিক্ষার্থী জয় বাংলা ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। একপর্যায়ে শিক্ষার্থীরা নিচতলায় অবস্থিত প্রধান শিক্ষকের অফিসের সামনে দাঁড়িয়েও ‘শেখ হাসিনা, শেখ হাসিন ‘ বলে স্লোগান দেয়। স্লোগানের সময় শিক্ষার্থীদের পরনে স্কুলড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ ছিল।

বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি বুধবারের নয়। সম্ভবত আরও আগের। ইউএনও বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তবে শোকজ নোটিশের কপি আমি এখনও পাইনি।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর প্রধান শিক্ষককে তার বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি ঘটনার কারণ সম্পর্কে যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মুস্তফা কামাল শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। তিনিই বর্তমান প্রধান শিক্ষক মনির আহমেদকে নিয়োগ পরীক্ষায় প্রথম দেখিয়ে নিয়োগ দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার