• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

৩ দিনের রিমান্ডে পারভেজ হত্যা মামলার আসামি টিনা

   ৯ মে ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (৯ মে) বিকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। এর আগে, আসামি টিনার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে বনানী থানা পুলিশ। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে টিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসিঠাট্টার অভিযোগে ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজের ক্ষমা চাওয়ার পরও কয়েকজন যুবক তাকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করে। এতে পারভেজের মৃত্যু হয়।

ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের