• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশে বিনিয়োগের সার্কাস চলছে: আমীর খসরু

   ৯ মে ২০২৫, ০৮:৪৬ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের সার্কাস চলছে। সার্কাস করে বিনিয়োগ আসবে না, বিনিয়োগ আসবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে। বিদেশী বিনিয়োগ আনতে হলে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আর রাজনৈতিক স্থিতিশীলতা আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে এখনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেনি, ফলে রাজনৈতিক স্থিতিশীলতাও আসেনি। 

শুক্রবার (৯ মে) বিকালে চট্টগ্রামের একটি কনভেনশন হলে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ এবং ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সেমিনার হয়।

আমীর খসরু বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করবে। নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই বন্দোবস্তের জন্যই বিএনপির ৩১ দফা বলেও জানান তিনি। 

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটি বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদের রাজনৈতিক কোনো ভবিষ্যত নাই বলেও মন্তব্য করেন আমীর খসরু।

সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার তরুণরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে তরুণদের উদ্যোক্তা হতে ও উদ্ভাবনী কাজ করতে উৎসাহিত করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের