• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আ’লীগ নিষিদ্ধ প্রশ্নে তালবাহানা মেনে নেওয়া হবে না

   ১০ মে ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে ছাত্র-জনতার দাবি মেনে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। অন্যথায় এই সরকারের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলনে নামতে বাধ্য হব।

শনিবার (১০ মে) বিকেল সোয়া ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, সহকারী মহাসচিব মুফতি আবুল খায়ের, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি ফজলে বারী মাসুূদ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো ধরনের তালবাহানা ছাত্র-জনতা মেনে নেবে না। দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগ লুটেরার নাম, আওয়ামী লীগ আয়না ঘরের নাম। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। এই সরকার জুলাই বিপ্লবের চেতনা ধারণা করে না। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল গণহত্যার বিচার করা। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।

বিক্ষোভ সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় গণমিছিল শুরু হয়। গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে শাহবাগে গিয়ে মিলিত হবে। গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

গণমিছিলে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের