• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

   ১১ মে ২০২৫, ১১:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে।

শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মুধু মুন্সির ছেলে আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)। অপরজন হলেন একই ইউনিয়নের জগৎচর গ্রামের  মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০)।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আপন দুই ভাই আবু তাহের ও আবুল কাসেম তাদের সহপাঠী নূর ইসলামকে সাথে নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে উকিলের সাথে পরামর্শ করার জন্য সিএনজি চালিত অটোরিকশায় করে কুলিয়ারচর থেকে কিশোরগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। পথে সিএনজি চালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এ ঘটনায় তারা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আবু তাহেরের মৃত্যু হয়। আবুল কাশেম ও নূরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো পরামর্শ দেন। আবুল কাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল নেওয়ার পথে মারা যায়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার হেলিশ রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার দিকে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তিনজন রোগী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আবু তাহের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর দুইজন নূর ইসলাম ও আবুল কাশেমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় জরুরি বিভাগের চিকিৎসক। পরে জানতে পেরেছি তারা দুইজনও মারা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার