• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

মেসির অপ্রত্যাশিত হার


প্রকাশ:  ১১ মে ২০২৫, ১২:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

শট নিয়েছেন ৫টি, গোলের সুযোগ তৈরি করেছেন চারবার। নিজেই গোল করেছেন একটি। রেটিং পেয়েছেন ম্যাচের সর্বোচ্চ। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।

তবে ব্যক্তিগতভাবে এমন ভালো একটি ম্যাচ খেলেও লিওনেল মেসির কপালে জুটেছে অপ্রত্যাশিত হার। মেজর লিগ সকারে মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত বছর দুয়েকে এত বড় ব্যবধানে মায়ামি হারেনি।

মিনেসোটার মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে চোটের কারণে দলে ছিলেন না মেসির আক্রমণের সঙ্গী লুইস সুয়ারেজ। তবে আক্রমণভাগের চেয়েও মায়ামি বেশি ভুগেছে রক্ষণে। ম্যাচের প্রথমার্ধেই হোলাগোয়ানে (৩২) ও মারকানিসের (৪৫‍+২) গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিনেসোটা। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ধরে মায়ামিকে গোল এনে দেন মেসি। এটি তাঁর পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল। মেসির গোল এখন ৮৬০টি।

তবে ৬৮তম মিনিটে মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট নিজেদের জালে বল পাঠিয়ে দিলে আবার ২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা। ৭০তম মিনিটে রবিন লডের সৌজন্যে মিনেসোটা পেয়ে যায় চতুর্থ গোলও। শেষ পর্যন্ত এই ব্যবধানেই বাজে শেষের বাঁশি। ২০২৩ সালের জুলাইয়ের পর এই প্রথম ৩ গোলের ব্যবধানে ম্যাচ হারল মায়ামি।

তবে কোচ হাভিয়ের মাচেরানোর জন্য এর চেয়ে বড় শঙ্কার দিক নড়বড়ে রক্ষণ। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে ইন্টার মায়ামি। হজম করেছে ১৪ গোল।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখন ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে। আর ওয়েস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মিনেসোটা দুই নম্বরে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল