• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না : আমীর খসরু

   ১১ মে ২০২৫, ০৫:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরের ডিসি হিল বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ কথা বলেন। 

আমীর খসরু বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে দেশ চলবে। মতের ভিন্নতা থাকলেও তা যেন সহনশীলতার জায়গা তৈরি করে।

তিনি আরও বলেন, গত ১০ থেকে ১৫ বছরে দেশে অশান্তি বেড়েছে। এর প্রভাব পড়েছে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শান্তি থাকবে, সবাই মাথা উঁচু করে বাঁচবে।

শোভাযাত্রায় অংশ নেয় ৬১টি সংগঠন। মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ডিসি হিলে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ভিওডি বাংলা/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের