• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট

ভুটানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ


প্রকাশ:  ১১ মে ২০২৫, ০৮:২৮ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফ
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফ

স্পোর্টস ডেস্ক

মালদ্বীপের বিপক্ষে ড্র করে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। তাই সেমিফাইনালে উঠতে দ্বিতীয় ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে। আর তাই দুর্দান্ত নৈপুণ্যে ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১১ মে) ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা ফয়সাল।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন মুর্শেদ আলী। 

কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন। বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। 

এরপর ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন। এতে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

উল্লেখ্য, আগামী ১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল