• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘মানবিক করিডোরের নামে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে’

   ১৩ মে ২০২৫, ০৪:৪০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার (১৩মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করে। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে গিয়ে সংস্কারের সুযোগ কোনো নেই। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ।

তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনই গণতন্ত্রের বাহক। 

বিনিয়োগ নিয়ে দেশে সার্কাস দেখানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

আমীর খসরু বলেছেন, বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। মানবিক করিডোর নিয়ে কেউ কিছু জানে না। বাংলাদেশকে কি আরেকটা গাজা বানাতে চাচ্ছে? কোন সিদ্ধান্ত নিতে চাইলে সবার মতামত নিয়ে নিতে হবে।

তিনি বলেন, গর্তে থেকে বেরিয়ে অনেকেই সংস্কারের তালিম দিচ্ছে অথচ আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলেছি। সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরা মালিকানা অন্য কাউকে দেইনি। জাতীয় ঐক্যমতের জন্য আমরা প্রস্তুত কিন্তু ঐকমত্য কোথায় আমরা জানতে পারছি না। কেউ যদি মনে করে মালিকানা পেয়ে গেছে, সিদ্ধান্ত নেবে তা হবেনা। শেখ হাসিনা কিছু কিছু স্বৈরাচার তৈরি করে গেছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন বিনিয়োগকারী বিনিয়োগ করবেনা। বিনিয়োগকারীদের একটাই শেষ প্রশ্ন- নির্বাচন কবে।

বিএনপির এই নেতা বলেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবে সেটা হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের