• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল

   ১৩ মে ২০২৫, ০৪:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধ বন্ধের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে এই দুই দেশের জনজীবন। এরইমাঝে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। 

এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের এক্সে দেওয়া এক পোস্টে ফের খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে।

পিএসএলের নতুন এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ।

টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’

পাকিস্তানের গণমাধ্যমগুলো আগেই আভাস দিয়েছিল, ১৬ থেকে ১৮ মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেওয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা