• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘এনসিপি জামায়াতের কোলে বসে শুরা পান করছে’

   ১৪ মে ২০২৫, ০১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

এনসিপি কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে শুরা পান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার (১৪ মে)  বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো শেষে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। 

এ সময় জাহান খান বলেন, এনসিপি আতুরঘরে কালাজ্বরে ভুগছে আর জামায়াত ইসলামের কোলে বসে শুরা পান করছে। ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না। 

তিনি বলেন, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সুযোগ পেলে নির্বাচন করব। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন তাহলে জুলাই আগস্টের বিষয়ে কী হবে?

উত্তরে শাজাহান খান বলেন, জুলাই-আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করব। অনুশোচনা প্রকাশ করতে হলে করবো।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।

এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়। 

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের