• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির

   ১৪ মে ২০২৫, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দাবি তুলেছেন, দ্রুত তাদের সরিয়ে নেয়ার। বলেছেন, বর্তমান সময়ে ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে।

বুধবার (১৪ মে) ছাত্রদল নেতা সাম্যর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সমাবেশে নাছির বলেন, এই হত্যাতাণ্ডের দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এড়াতে পারেন না। ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন উল্লেখ করে বলেন, ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে।

নেতাকর্মীরা যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, তা থেকে সরাতেই ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে বলেও মন্তব্য করেন নাছির। অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এরআগে, ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থী-নেতাকর্মীরা। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন তারা।

এর আগে, সকালে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করে ছাত্রদল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের