• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

২০০ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

   ১৪ মে ২০২৫, ০৪:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি (৫ মণ) গাঁজাসহ তাসলিমা আক্তার (৩৮) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে (মা ও মেয়ে) আটক করেছে পুলিশ। আটককৃত তাসলিমা আক্তার ও ইসরাত জাহান প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী ও মেয়ে।

বুধবার (১৪ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার ঘরে বুধবার ভোর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরে তল্লাশি করে ১০টি বস্তায় ভর্তি ৫ মণ (২০০ কেজি) গাঁজা উদ্ধারসহ তাসলিমা আক্তার ও তার মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। জেলায় একই দিনে এতো বড়ো গাঁজার চালান আটকের এটাই সর্বোচ্চ রেকর্ড বলে দাবি করেন ওসি। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার