• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

   ১৪ মে ২০২৫, ০৮:২৬ পি.এম.

কুমিল্লা প্রতিনিধি: 

সহযোদ্ধার ওপর হামলা করায় নিজের ছেলেকে পুলিশে দিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন সামীম। বুধবার দুপুরে মুন্নাকে (২৪) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মুন্না নামের এক যুবককে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় গত ১২ মে বিএনপি নেতা বিল্লালের ওপর পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্নাকে নিজেই থানা পুলিশে সোপর্দ করলেন বিএনপি নেতা সামীম মেম্বার।

সামীম মেম্বার বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর একটি ন্যক্কারজনক হামলা চালানো হয়, যেখানে সে গুরুতর আহত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি- এ ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে তুলে দিয়েছি। আইন অনুযায়ী তার উপযুক্ত শাস্তি কামনা করছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের অভিভাবকদেরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীদের থানায় সোপর্দ করার আহবান জানান তিনি। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি কেউ কেউ আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন; আমি এই হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সামীম মেম্বারের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজে এমন সচেতন ও ন্যায়পরায়ণ অভিভাবকের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে অনুকরণীয়- এমন মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার