• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

   ১৬ মে ২০২৫, ০৮:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আবাসনসহ তিন দফা দাবি আদায়ের আন্দোলন এখন চার দফায় পরিণত হয়েছে। যুক্ত হওয়া নতুন দফা হলো, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আজ সকালে সমাবেশ ও জুমার পরে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করবেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন।

এদিকে দাবি আদায়ের অংশ হিসেবে জবি প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন।

টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে গতকাল বৃহস্পতিবার অচল হয়ে পড়ে রাজধানীর কাকরাইল এলাকা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীসাধারণ। আন্দোলনকারীরা দাবি করছেন, তারা কোনো আশ্বাসে ফিরবেন না। দাবি বাস্তবায়ন হলেই আন্দোলন থেকে সরে আসবেন।

আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, সরকার আন্তরিক হলে জনদুর্ভোগ থাকবে না। আন্দোলনের উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং শিক্ষার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—

বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।
জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় পাশ ও দ্রুত বাস্তবায়ন।
১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী