• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বিসিবির অনাপত্তিপত্র পেলেন সাকিব-মোস্তাফিজ

   ১৬ মে ২০২৫, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের শেষ অংশে এসে লিগটিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন তিনি। এদিকে পিএসএলে ডাক পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে তিনিও বিসিবির কাছে এনওসির আবেদন করেছিলেন তিনি। দু’জনকে দুই রকম অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

দিল্লি ক্যাটিপালসের হয়ে দুটি ম্যাচ খেলার জন্য মোস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান নিয়ম মেনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছেন বিসিবির কাছে। বাংলাদেশ দলের সঙ্গে না থাকায় তাকে অনাপত্তিপত্র দিতে বাধা নেই বিসিবির। 

প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজকে পাবে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ যদি পাকিস্তান সফরে না যেতে চান, তাহলে আইপিএলে আরও ম্যাচ খেলার সুযোগ থাকবে তার। 

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘জাতীয় দলের ব্যস্ততার বাইরে মোস্তাফিজ বাকি সময় আইপিএলে খেলতে পারবে। সে আমাদের অন্যতম সেরা বোলার। বোর্ডের কাছে আগে জাতীয় দল। দলে না থাকলে তাকে পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দিতে সমস্যা হতো না। জাতীয় দলের সঙ্গে সে সফরে আছে। জাতীয় দলের খেলা না থাকার সময় খেললে আমাদের আপত্তি নেই।’ 

আরব আমিরাতে দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে বুধবার ঢাকা ছাড়েন মোস্তাফিজ। তার আগে খবর ছড়িয়ে পড়ে, ছয় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি।

তবে আইপিএলে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের লিগপর্বে পরবর্তী তিন ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। আরব আমিরাতে বাংলাদেশের দুটি ম্যাচ ১৭ ও ১৯ মে। তাই ১৮ মে আইপিএলের ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার